ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে নাঃ – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জসীমউদ্দীন ইতিঃ

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন ব্যক্তি যদি বেশিদিন ক্ষমতায় থাকে তাহলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। স্বেচ্ছাচারিতা তৈরি হয়। এজন্য আমরা একমত হয়েছি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেনা‌। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য নিয়ে এসেছি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলার আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আইনজীবীদের জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলেছি। দেশের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো গুনগত মান পরিবর্তনের মাধ্যমে একটা জায়গায় নিয়ে যেতে চাই আমরা।

নতুন প্রজন্ম নিয়ে ফখরুল বলেন, নতুন প্রজন্মকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাদের ভাষা আর আমাদের ভাষা এক হবে না। নতুন প্রজন্মের কথা শুনে তাদের সাথে সমন্বয় করা সম্ভব। আমাদের উচিত এ ধরনের নতুন প্রজন্মকে স্বাগত জানানো। কারণ আমাদের পরে নতুন প্রজন্মের প্রয়োজন হবে এবং তারা দেশকে কিছু দিতে পারবে।

তিনি আরো বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য জামায়াত তাদের কাজ করছে। এনসিপি তারা তাদের কাজ করছে। এটাই ডেমোক্রেসি। আর কতদিন আমরা মারামারি করবো। আর কতদিন আমরা প্রতিহিংসার রাজনীতি করবো! আমাদের একটা জায়গায় আসা উচিত যেটা আমাদের সমাজকে শান্তি দিতে পারবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন জয়, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুলসহ অন্যান্যরা।
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে নাঃ – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :