ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে রাতে গাছ কাটার অভিযোগ

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দাখিল মাদ্রাসার সুপার আজিম উদ্দিনের বিরুদ্ধে রাতে বে–আইনীভাবে মাদ্রাসার গাছ কাটার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা গাছ কাটার ঘটনাটি দেখে ফেললে শ্রমিকরা দৌড়ে স্থান ত্যাগ করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১টি কাঁঠাল গাছ কর্তন করেন। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। কাটা আম গাছটি মাদ্রাসা থেকে দ্রুত সরিয়ে ফেললেও কাঁঠাল গাছটি স্থানীয় জনগণ ও মাদ্রাসার সাবেক সভাপতি আইয়ুব আলী আটক করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মাদ্রাসার সাবেক সভাপতি আইয়ুব আলী বলেন, “এই সুপার বরাবরই অনিয়মে জড়িত। এর আগেও রাতের আঁধারে গাছ কেটে বিক্রি করেছে। এবারও তার ব্যত্যয় হয়নি। আমি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা সুপার আজিম উদ্দিন বলেন, “মাদ্রাসা কমিটির রেজুলেশন অনুযায়ী গাছ কাটা হয়েছে। প্রতিষ্ঠানে একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য জায়গা দরকার। এছাড়া আসবাবপত্র তৈরির প্রয়োজনেও গাছ দুটি কাটা হয়েছে।”

এ প্রসঙ্গে মাদ্রাসার বর্তমান সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী জানান, “বিষয়টি জানার পরপরই প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। এখানে কিছু পারিবারিক কোন্দল রয়েছে। আগামী বৃহস্পতিবার বসে বিষয়টি মীমাংসা করা হবে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে রাতে গাছ কাটার অভিযোগ

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :