ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শাহজাদপুরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স-এর ৪০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

‎‎মোসলেম উদ্দিন সিরাজীঃ

‎ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪০ বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার উদ্যোগে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

‎গত সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে শাহজাদপুর উপজেলা চত্বরে এক আনন্দ র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। র‌্যালিতে অংশ গ্রহন করেছিলেন শাখার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের কর্মীরা। র‌্যালি শেষে শাখা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স শাহজাদপুর শাখার সিনিয়র ম্যানেজার মোঃ আব্দুস সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী হিসাব কর্মকর্তা মঞ্জুরী রানী পাল, কর্মকর্তা আনজু মনোয়ারা (মুক্তি) সিনিয়র ফিল্ড অফিসার মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে প্রথমবারের মতো মাইক্রো ইন্স্যুরেন্স স্কিম চালু করে ইতিহাস সৃষ্টি করেছে। তাদের “গণ গ্রামীণ বীমা” কর্মসূচি দেশে-বিদেশে প্রশংসিত হয়ে জীবন বীমা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বীমা খাতকে জনপ্রিয় করতে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদা পূরণে ডেল্টা লাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

কোম্পানিটি বর্তমানে সারা দেশে ১০০০টিরও বেশি অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এবং প্রায় ২০,০০০ বীমা কর্মী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন।

অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজার মোঃ আব্দুস সেলিম বলেন, “আমি প্রায় ৩০ বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আজ কোম্পানি ৪০ বছর পূর্তি উদযাপন করছে—এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।”

তিনি আরও বলেন,“এই দীর্ঘ পথচলায় আমাদের সঙ্গে থাকা সকল পলিসিহোল্ডার, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।” আলোচনা শেষে কোম্পানির সার্বিক সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

শাহজাদপুরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স-এর ৪০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
মোসলেম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :