ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মিথ্যা সংবাদে ইউপি সদস্য সুলতান সরকারকে জড়ানোর প্রতিবাদে ক্ষোভ ও নিন্দার ঝড়

এস এম সালমান হৃদয়ঃ

‎বগুড়া সদর উপজেলার ৪ নং এরুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ সুলতান সরকারকে নিয়ে দৈনিক দুরন্ত সংবাদ ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদে ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।

‎জানা যায়, মোঃ সুলতান সরকার ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কখনোই অন্য কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিলেন না। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে গুরুতর আহত হন—এখনো তার মাথায় সেই গুলির চিহ্ন বিদ্যমান।

‎তবুও ২৯ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করা হয় এবং দাবি করা হয় যে তিনি “জুলাই যোদ্ধা কাজল মিয়াকে লাঞ্ছিত করেছেন”। বাস্তবে কাজল মিয়া একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা, যিনি সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন।

‎ঘটনার প্রকৃত বিবরণ অনুযায়ী, ১৫ টাকা কেজি চালের কার্ড বিতরণে কিছু ভুলত্রুটি দেখা দিলে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউপি সদস্যরা সংশোধনের কাজ শুরু করেন। সেই প্রক্রিয়ায় ইউপি সদস্য সুলতান সরকার ভুল কার্ডগুলো নিজের কাছে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে কাজল মিয়া ইউপি সদস্য সুলতান সরকার, তার স্ত্রী ও মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হামলার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে ইউপি সদস্য সুলতান সরকার কাজল মিয়ার সঙ্গে ধাক্কাধাক্কি হয়।

‎এই ঘটনাকে বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যে দৈনিক দুরন্ত সংবাদ ও কয়েকটি অনলাইন মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউপি সদস্য সুলতান সরকার। তিনি বলেন, “যে মানুষ জুলাই ছাত্র আন্দোলনে মাথায় গুলি খেয়েছে, তাকে আওয়ামী লীগ নেতা বানিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা মানহানিকর ও ষড়যন্ত্রমূলক।”

‎এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতাকর্মী সহ স্থানীয় এলাকাবাসী।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

মিথ্যা সংবাদে ইউপি সদস্য সুলতান সরকারকে জড়ানোর প্রতিবাদে ক্ষোভ ও নিন্দার ঝড়

আপডেট টাইম : ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :