ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমিরাতে চট্টগ্রাম উন্নয়ন পরিষদের কমিটি গঠন করা হয়েছে

ওবায়দুল হক মানিকঃ

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের প্রবাসীদের জন্য একটি অত্যন্ত আনন্দের খবর। চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে সম্প্রতি গঠিত হয়েছে ‘চট্টগ্রাম সমিতি ইউএই’, যা আনুষ্ঠানিকভাবে ‘চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই’ নামেও পরিচিত হবে।কমিটিতে ইয়াকুব সৈনিককে সভাপতি সেলিম রেজাকে সাধারণ ও জুলফিকার ওসমানক অর্থ সম্পাদক করা হয়েছে।

গত রবিরার (১৯ অক্টোবর) রাতে দুবাইয়ে ইয়াকুব সুনিক হাউসে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির অন্য সদস্যদের মধ্যে উপদেষ্টা মীর কামাল,শরাফত আলী, সদস্য নজরুল ইসলাম, আজিম উদ্দিন, নরুল আবছার,ফরিদুল আলম উপস্থিতি ছিলেন। সভায় ১৫ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটির সভাপতি বলেন, আরব আমিরাতে বসবাসরত সকল চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করতে এবং তাদের সমস্যা ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করতে বদ্ধপরিকর। কমিটি গঠনের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরার একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।কমিটির উপদেষ্টা মীর কামাল ও শরাফত আলী জানান, সংগঠনের মূল লক্ষ্য ও কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরা, বিভিন্ন জাতীয় ও ঐতিহ্যবাহী উৎসব পালন।দুস্থ ও অসহায় প্রবাসীদের সাহায্যার্থে তহবিল গঠন, জরুরি প্রয়োজনে মানবিক সহায়তা প্রদান এবং চিকিৎসা সেবায় সহযোগিতা করা।

প্রবাসীদের মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা। চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা আরও জোরদার করা এবং নিজ অঞ্চলের ঐতিহ্যবাহী বিষয়গুলো নিয়ে আলোচনা ও প্রচার করা।তারা বলেন, “আমরা বিশ্বাস করি, এই সংগঠনের মাধ্যমে প্রবাসে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারব। আমাদের প্রিয় চট্টগ্রামের কৃষ্টি, ঐতিহ্য ও মূল্যবোধকে ধরে রেখে প্রবাসীদের সার্বিক কল্যাণে কাজ করাই আমাদের প্রধান অঙ্গীকার।”

এই উদ্যোগ আমিরাতের সকল চট্টগ্রাম প্রবাসীকে একটি সুদৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ করবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

আমিরাতে চট্টগ্রাম উন্নয়ন পরিষদের কমিটি গঠন করা হয়েছে

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
ওবায়দুল হক মানিক, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি :