আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়াড়ী ইউনিয়নের জলপাইতলী ক্যাম্প সংলগ্ন গোলার ঘাট ফুটবল মাঠে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সভাপতি মোঃ সাজিদুর রহমান সাজু। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাহয়াহ সম্পাদক হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং এলুয়াড়ী ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা আশরাফুল আলম সহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 





















