ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দিনাজপুরে দুর্গোৎসব উদযাপনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের আলোচনা সভা

আসাদুর রহমান হাবিবঃ

দিনাজপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন বিগত বছরগুলোর মতো সাম্প্রদায়িক ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

এবং পূজা চলাকালীন সময়ে শান্তি শৃংখলা বজায় রাখতে সকলকে সচেতন সহ জেলার সকল পূজামণ্ডপে আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

এ সময় উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা পূজার সময় সামাজিক শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে একমত পোষণ করে যেকোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য গুজব প্রতিরোধে প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার কথা জানান।

আলোচনা সভায় দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দিনাজপুরে দুর্গোৎসব উদযাপনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের আলোচনা সভা

আপডেট টাইম : ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :