ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, ৮ ঘণ্টা ধরে চিকিৎসক না পাওয়ার অভিযোগ

মোঃ নাঈম ইসলামঃ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের গাইনি বিভাগে আয়েশা সিদ্দিকা (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বারবার ডেকেও ওয়ার্ডে কোনো চিকিৎসককে পাননি তাঁরা। পরে সন্ধ্যা ৭টার দিকে রোগীর মৃত্যু হয়।

মৃত আয়েশার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর পূর্বপাড়া গ্রামে। তাঁর স্বামীর নাম আল-আমিন।

রোগীর স্বজনদের অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট হওয়ায় গত বুধবার থেকে আয়েশা হাসপাতালে ছিলেন। আজ তাঁর শরীরে রক্ত দেওয়ার কথা ছিল। কিন্ত বেলা ১১টা থেকে বারবার ডেকেও স্বজনেরা কোনো চিকিৎসক পাননি। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা ৭টার দিকে মারা যান আয়েশা।

রাতে (২২ সেপ্টেম্বর) সরেজমিনে রমেক হাসপাতালে দেখা যায়, রোগীর স্বজনেরা আহাজারি করছেন। স্ট্রেচারে করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে।

মৃত রোগীর বড় ভাই রাজু মিয়া বলেন, ‘আমরা বারবার বলেছি, এখানে যদি চিকিৎসা না হয়, আমরা বাইরের ক্লিনিকে নিয়ে যাব। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। একটার পর একটা পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে। টেস্ট করতে আমাদের ৫০ হাজার টাকা গেছে। ১১টা থেকে ডাক্তারকে ডাকি, কেউ আসে না। রক্ত ও অক্সিজেন ম্যানেজ করে রাখছি। সেগুলো দিতে বলছি, কিন্তু আমার বোনকে দেয় নাই। এখন মারা গেল কেমন করে।’

এ বিষয়ে হাসপাতালের এক রোগীর স্বজন বলেন, এখানে কোনো চিকিৎসা নেই। বেলা ১১টা থেকে কোনো চিকিৎসক নেই। বিনা চিকিৎসা রোগীটা মারা গেল।

অভিযোগের বিষয়ে জানতে কর্তব্যরত চিকিৎসকদের কক্ষে গেলে তাঁরা উত্তর না দিয়ে দ্রুত বের হয়ে যান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

রংপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, ৮ ঘণ্টা ধরে চিকিৎসক না পাওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
মোঃ নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :