ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্বঃ শিক্ষার্থী রিংকির দাফন সম্পন্ন

আশরাফুজ্জামান সরকারঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি সাজেকে বেড়াতে এসেছিলেন সড়কপথে। তবে তাকে বেড়ানো শেষে ফিরতে হলো উড়াল পথে নিথর দেহ হয়ে। রাঙামাটির সাজেকের শিজকছড়ায় জীপ গাড়ি (চাঁদের গাড়ি) দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে রিংকির (২৩)। তার মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় নিজ গ্রামে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ গাইবান্ধায় পাঠানো হয়। এসময় সার্বিক সহযোগিতা প্রদান করে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা প্রশাসনসহ ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের সদস্যরা। মরদেহ প্রেরণকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায়, খাগড়াছড়ি রিজিয়নের জিটু মেজর কাজী মোস্তফা আরেফিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে সাজেক পর্যটন কেন্দ্র থেকে (চাঁদের গাড়ি) জীপ গাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন রিংকি। একই গাড়িতে থাকা তার সহপাঠী ১২ জন আহত হন। রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্বঃ শিক্ষার্থী রিংকির দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি :