ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হারাগাছ থানা পুলিশের অভিযানে ব্যাটারিচালিত অটো চুরি মামলায় দুই আসামী গ্রেফতার, দুইটি অটো উদ্ধার

নাঈম ইসলামঃ

রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন এলাকায় ব্যাটারিচালিত অটো চুরির ঘটনায় মামলা রুজু হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার ও চোরাইকৃত দুইটি অটো উদ্ধার করেছে।

গত ১৫ সেপ্টেম্বর রাত অনুমান ১১ টার দিকে সারাই নিউ মুন্সিপাড়া চেংটারী এলাকার লুলু মিয়ার (৬৬) বাড়ির অটো গ্যারেজে চার্জ দেওয়ার জন্য দুইজন স্থানীয় চালক তাদের অটো রাখেন। চালকদের মধ্যে একজন মোঃ আশরাফুল আলম (৫৬), অপরজন মোঃ ইকবাল হোসেন (৩৩)। অটোগুলো যথাক্রমে একটি লাল খয়েরী রঙের স্টার ডয়েডো অটো এবং একটি লাল রঙের অটো মিশুক, প্রতিটির আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা। পরদিন সকালে ঘুম ভেঙে দেখে গ্যারেজ থেকে অটো দুটি চুরি হয়ে গেছে।

ঘটনার প্রেক্ষিতে বাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে হারাগাছ থানায় মামলা নং-০৪, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার পান এসআই (নিঃ) মনিষ সরকার।

পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং ডিসি (ক্রাইম নর্থ) ও অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মনিষ সরকার, এসআই আজমত আলী, এএসআই রনজিৎ দাস ও সঙ্গীয় ফোর্স প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহায়তায় অভিযান পরিচালনা করেন। এসময় আসামী শুকুর আলী (২৬) ও সেলিম মিয়া (৩৯) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি লাল খয়েরী রঙের স্টার ডয়েডো অটো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের সঙ্গে নিয়ে পুলিশ পরবর্তীতে তাজহাট থানার পানবাজার খামারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত আরেকটি লাল রঙের অটো মিশুক উদ্ধার করে।

আসামি দুইজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দী প্রদান করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

হারাগাছ থানা পুলিশের অভিযানে ব্যাটারিচালিত অটো চুরি মামলায় দুই আসামী গ্রেফতার, দুইটি অটো উদ্ধার

আপডেট টাইম : ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :