ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পলাশবাড়ীতে স্ত্রী’কে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন ফারাজি

আশরাফুজ্জামান সরকারঃ

পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের লিটন ফারাজি নামের এক যুবক ২৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেছিলেন স্থানীয় এক তরুণীকে। গত তিন মাস আগে পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাস সংকটের কারণে সম্প্রতি তার স্ত্রী এক তরফা তালাক দিয়েছেন লিটন ফারাজিকে।

দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে পারেনি স্বামী লিটন। ক্ষোভ আক্ষেপ প্রকাশ করে সোমবার দুপুরে নিজ বাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন লিটন।

ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ায়। লিটন ফারাজি একই ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মৃত আবু হোসেন এর কন্যা লাভলী বেগমকে বিয়ে করেছিলেন।

স্থানীয়রা জানান, দাম্পত্য জীবনে তাদের পরিবারে দুই ছেলে এক মেয়ে আছে । তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব লেগেই থাকত। সেই দ্বন্দ্ব থেকেই দীর্ঘদিন পরে হলেও বিবাহ বিচ্ছেদের মত ঘটনা ঘটে।

এ নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। বিবাহ বিচ্ছেদের পর ছেলেকে ‘পবিত্র’ করার উদ্দেশ্যে ফারাজির পরিবার প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করিয়েছেন।

এলাকাবাসীর সামনে ৪০ কেজি গরুর খাঁটি দুধ ঢেলে গোসল করানোর এই ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে লিটন ফারাজি বলেন, আমার বিশ্বাস এই কাজের মাধ্যমে আমি অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ।
এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

পলাশবাড়ীতে স্ত্রী’কে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন ফারাজি

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি :