ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

দিনাজপুরের হাকিমপুরে ঋণ দেয়ার কথা বলে সঞ্চয়ের অন্তত ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে আইডিএফএন সংস্থা নামের একটি ভুয়া এনজিও।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগীরা ঋণ নিতে অফিসে গেলে তালা বন্ধ দেখতে পান। প্রতিকার পেতে একই দিন থানায় লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের ৪ তারিখ উপজেলার সাতকুড়ি বাজারে তিন কক্ষের একটি অফিস মাসিক ৬ হাজার টাকায় মৌখিক চুক্তিতে ভাড়া নেয় মাজহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের দু’জন ব্যাক্তি।

সেখানে আইডিএনএফ সংস্থা নামের একটি এনজিও গড়ে তোলেন। মাত্র ৫ শতাংশ হারে দু,বছর মেয়াদি ঋণ দেয়ার প্রলোভন দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সমিতি করেন। এবং কমপক্ষে এক লাখ করে ঋণ দেওয়া হবে জানিয়ে প্রত্যোকের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা সঞ্জয় আদায় করেন। রোববার বিকেলে ঋণ বিতরণ করার কথা ছিল। কিন্তু ঋণ প্রত্যাশীরা এসে দেখেন অফিসে তালা ঝুলছে। আশপাশের লোকজন জানায় সকাল থেকে ওই অফিস তালাবন্ধ। অফিসের লোকের নাম্বারে একাধিকবার ফোন দিলে তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়। এরপর তারা বুঝতে পারেন তাদের সাথে প্রতরাণ করা হয়েছে। প্রতারণার বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রতিকার পেতে ৭৯ জনের ৪ সমিতির সভাপতি থানায় লিখিত অভিযোগ করেন।

উপজেলার আলিহাট গ্রামের আামিরুল ইসলাম জানান, তিনি ওই এনজিওর জবা সমিতির সভাপতি। তার সমিতিতে ২৬ জন সদস্য আছে। প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা সঞ্চয় নিয়েছে । এনজিও পালিয়েছেন শুনে থানা লিখিত অভিযোগ দিয়েছি।

অফিসের মালিক রিয়াজুল আলম জানান, আইডিএফএন সংস্থা নামের এনজিওর দুই ব্যক্তি চলতি মাসের ৩ তারিখে ভাড়া নিতে আসেন। এবং মাসিক ৬ হাজার টাকা মৌখিক ভাড়া চুক্তি হয়। লিখিত চুক্তি করতে চাইলে চলতি মাসের শেষের দিকে ঢাকা থেকে বড় স্যার আসবে তখন লিখিত চুক্তি করার কথা জানান। রোববার সকাল থেকে দেখি অফিসে তালা ঝুলছে। মনে করেছিলাম তারা ফিল্ডে গেছে। বিকেলে শুনি তারা বিভিন্ন জনের কাছ থেকে ঢাকা নিয়ে পালিয়েছে।

হাকিমপুর থানা ওসি নাজমুল হক জানান, ঋণ দেওয়ার কথা বলে আইডিএফএন সংস্থা নামের একটি ভুয়া এনজিও সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়েছে। রোববার সন্ধ্যায় ৪ টি সমিতির সভাপতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সমিতির সভাপতির দেওয়া তথ্য মতে ৭৯ জনের তথ্য পাওয়া গেছে যারা প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতারণার শিকার হওয়ার ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

আপডেট টাইম : ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর :