ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গংগাচড়ায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ

গোলাম রাব্বীঃ

রংপুরের গংগাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে সাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

এ সময় ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, “গ্রাম পুলিশরা গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার প্রথম সারির যোদ্ধা। তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। চুরি, ছিনতাই, মাদক ও জুয়ার মতো অপরাধ দমনে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় গ্রাম পুলিশদের পাশে থাকবে এবং তাদের কাজের মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গ্রাম পুলিশ সদস্যরা সাইকেল, ছাতা ও বাঁশি পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয়রা জানান, এই উদ্যোগের ফলে গ্রাম পর্যায়ে টহল ও অপরাধ দমন কার্যক্রম আরও সক্রিয় হবে এবং নিরাপত্তা জোরদার হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

গংগাচড়ায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :