ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নারী ও শিশুসহ আহত ৫

জসীমউদ্দীন ইতি:

ফরিদপুরের মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক হামলার ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে, মধুখালী থানার নওপাড়া ইউনিয়নের কোর্টবাড়ী লক্ষ্মণদিয়া গ্রামে।

ঘটনার পর মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, কোর্টবাড়ী লক্ষ্মণদিয়া গ্রামের হাসিবুল হাসান ও মোশাররফ হোসেন—এ দুই ভাইয়ের ৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে ওহিদ শেখ ও বিল্লাল শেখ গং।

এ বিষয়ে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার শালিস করে জমি মেপে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেন। এরপর মোশাররফ হোসেন ও হাসিবুল হাসান জমিতে পাকা ঘর নির্মাণ করতে গেলে, ওহিদ শেখ, কুদ্দুস শেখ ও বিল্লাল শেখ-এর নেতৃত্বে ২০–২৫ জনের একটি ভাড়াটে সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

এই হামলায় গুরুতর আহত হন: মোশাররফ হোসেনের ছোট ভাই হাসিবুল হাসান, তার স্ত্রী রিনা বেগম, তাদের বৃদ্ধ মা ছাবিয়া বেগম, ভাইয়ের স্ত্রী মাবিয়া আক্তার, চাচা আসাদ এবং একাধিক শিশু সদস্য।

ভুক্তভোগী মাবিয়া আক্তার বলেন, “আমাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণ করতে গেলে কুদ্দুস শেখসহ ২০-২৫ জন আমাদের উপর হামলা করে। আমি মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে আমার ফোন ছিনিয়ে নিয়ে আমাকে বেধড়ক মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগকারী মোশাররফ হোসেন জানান, “বিষয়টি নিয়ে কুদ্দুস শেখ ও বিল্লাল শেখ আদালতে মামলা করেছিল, যার রায় আমরা পেয়েছি। কিন্তু এরপরও তারা রায় অমান্য করে আমাদের জমিতে হামলা চালিয়েছে। আমাদের মা, স্ত্রী, শিশুদের মারধর করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি, জমি-সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নারী ও শিশুসহ আহত ৫

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :