ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে সুগার মিলে আখ রোপণ মৌসুম শুরু

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁও সুগার মিলে ২০২৫-২৬ অর্থবছরের আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হরিহরপুর এলাকায় কৃষক শাহাজাহান আলী ও সিরাজুল ইসলামের জমিতে আখ রোপণের মধ্য দিয়ে এ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান সারাদেশের চিনিকল কর্মকর্তা ও আখচাষিদের সাথে মতবিনিময় করেন এবং কেন্দ্রীয়ভাবে আখ রোপণ মৌসুমের উদ্বোধন ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএফআইসি’র টেকনিক্যাল সার্ভিস বিভাগের প্রধান কৃষিবিদ মঞ্জুরুল হক। এছাড়াও মহাব্যবস্থাপক (কৃষি) তাজুরুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরল আমিন, কেন্দ্রীয় আখচাষী সমিতির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুস আলী, ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন রতন এবং বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশনের নির্বাহী সদস্য রুহুল আমিনসহ শতাধিক কৃষক অনুষ্ঠানে অংশ নেন।

সভায় জানানো হয়, একসময় কৃষকরা আখ চাষে অনাগ্রহী হয়ে পড়লেও বর্তমানে ভালো দামের কারণে আবারও আখচাষের প্রতি আগ্রহ বাড়ছে। চলতি মৌসুমে মিল জোন এলাকায় ৬ হাজার ৫০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্য, ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং ৫ হাজার ৬৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের টার্গেট নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে আখ রোপণ হয়েছিল ৬ হাজার ৬০ একর জমিতে।

এবার মিলগেটে প্রতি কুইন্টাল আখের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। তবে কৃষকরা দাম বাড়িয়ে ৮০০ টাকা করার দাবি জানান।

প্রধান অতিথি কৃষিবিদ মঞ্জুরুল হক কৃষকদের আশ্বস্ত করে বলেন, আখচাষিদের ন্যায্যমূল্যের দাবি ইতোমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

মিল কর্তৃপক্ষ আরও জানায়, জোন এলাকায় একযোগে ৫৭টি কেন্দ্র ও ৯৩টি ইউনিটে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে সুগার মিলে আখ রোপণ মৌসুম শুরু

আপডেট টাইম : ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :