ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাণীশংকৈলে আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিধান চন্দ্র বর্মন এবং সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও কতিপয় শিক্ষকের দুর্নীতি অনিয়ম সহ স্বজন প্রীতি এবং দায়িত্ব অবহেলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাতোর ইউনিয়ন বিএনপি সভাপতি আকতার হোসেন, শ্রমিক দলের সভাপতি মুক্তার হোসেন, উপজেলা বিএনপি তাতী বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য রুবেল হোসেন, যুবদল নেতা নাসিম হোসেন, যুবদল নেতা মাহবুব আলম প্রমুখ।

মানববন্ধনে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে মনগড়া কমিটি গঠন। বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়।

এলাকাবাসী দাবি করেন শিক্ষা অধিদপ্তর কর্তৃক তদন্ত কমিটি করে ম্যানেজিং কমিটি গঠন, বিদ্যালয়ের আয় ব্যয় হিসাব, শিক্ষার্থী কম উপস্থিতি ও শিক্ষকদের খেয়ালখুশি মত বিদ্যালয়ে উপস্থিত হওয়া নিয়ে নিরপেক্ষ তদন্ত হলেই বিদ্যালয়ের আরো অনেক অনিয়ম বেরিয়ে আসবে। এলাকাবাসী তদন্ত কমিটি গঠন করার দাবি জানান।

আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র অপপ্রচার করছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

রাণীশংকৈলে আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :