ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ মণ সরকারি বই বিক্রির অভিযোগ

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোহাম্মদ আলম নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ১২ মণ সরকারি বই বিক্রি করার অভিযোগ উঠেছে। এর মধ্যে ৯০ কেজি বিক্রিত বই জব্দ করেছে প্রশাসন।

বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের সামনে একটি ডিমের দোকানে বই বিক্রির সময় স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে শিক্ষা অফিসে খবর দিলে তারা এই বইগুলো জব্দ করে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দায়ের করেছেন সেই বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর অভিভাবক।

অভিযোগ ও বই ক্রেতা ভ্যানচালক (হকার) সন্তোষ কুমার রায় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিপিবি উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক মোহাম্মদ আলমের কাছ থেকে ৪৭৪ কেজি পুরাতন সালের নতুন বই কেনেন তিনি। সেখান থেকে ৩৮৪ কেজি বই অন্যত্র বিক্রির করে বাকি ৯০ কেজি বই বিক্রি করতে এলে সেগুলো আটক করা হয়।

বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম মোবাইল ফোনে বলেন, বইগুলো পুরাতন সালের, তাই বিক্রি করা হয়েছে। বিক্রির সময় বিদ্যালয়ে আমি উপস্থিত ছিলাম না।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আরিফুল্লাহ বলেন, আমরা বইগুলো উদ্ধার করেছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, এ ধরনের নতুন বই বিক্রির কোনো নিয়ম নেই। বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ মণ সরকারি বই বিক্রির অভিযোগ

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :