ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফুটবল দলের সাবেক খেলোয়াড় আটক

জসীমউদ্দীন ইতি:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনুর্ধ্ব-১৫) সাবেক ফুটবলার আশিকুর রহমান আশিক ও অরিফ হোসেন বাধন নামে দুইজনকে ইয়াবা, রামদা ও চাপাতি সহ আটক করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় পৌর শহরের পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের বথপালিগাঁও এলাকার এডভান্স এলপিজি স্টেশনের পেছন থেকে তাদের আটক করা হয়।

আশিক পৌর শহরের বথপালিগাঁও মহল্লার মৃত খলিলের ছেলে এবং বাধন রঘুনাঘপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে। তারা দুজনই মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পীরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার আগে শহরের এডভান্স এলপিজি স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ফিলিং স্টেশনের পেছন থেকে ১০ পিস ইয়াবা, রামদা, চাপাতি ও বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইসসহ আশিক ও বাধনকে আটক করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আশিক ২০১৯ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনুর্ধ্ব-১৫) খেলোয়াড় ছিলেন। নানা কারণে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে এবং মাদক সম্রাট হিসেবে খ্যাত আরমানের সহযোগী হিসেবে কাজ করছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ফুটবল দলের সাবেক খেলোয়াড় আটক

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :