ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরের পীরগাছায় ঘাঘট নদে ডুবে যাওয়ার ১৩ ঘণ্টা পর ভেসে উঠল শিশুর লাশ

নাঈম ইসলামঃ

রংপুরের পীরগাছায় ঘাঘট নদে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের (৭) মরদেহ। আজ বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি (উজানপাড়া) গ্রামে বড় ভাইয়ের কাঁধে চড়ে ঘাঘট নদ পার হওয়ার সময় ডুবে যায় নাজিম।

নাজিম মোংলাকুটি উজানপাড়া গ্রামের দিনমজুর আশা মিয়ার দ্বিতীয় ছেলে। সে স্থানীয় শুল্লিপাড়া প্রাইমারি স্কুলের শিশু শ্রেণিতে পড়ত।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, মঙ্গলবার বিকেলে নাজিম তার বড় ভাই স্বাধীনের সঙ্গে ঘাঘট নদের পাড়ে একটি কলাবাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে ছোট ভাই নাজিমকে কাঁধে করে নদ পার করার চেষ্টা করে স্বাধীন। কিন্তু নদে পানি বেশি থাকায় সে মাঝপথে ভারসাম্য হারিয়ে ফেলে। এ সময় নাজিম ডুবে যায়। স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে ঘটনা সবাইকে জানালে প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাঁদের দলে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেননি।

পরে রংপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে আজ বুধবার ভোরে তার মরদেহ নদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।

এ প্রসঙ্গে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

রংপুরের পীরগাছায় ঘাঘট নদে ডুবে যাওয়ার ১৩ ঘণ্টা পর ভেসে উঠল শিশুর লাশ

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
মোঃ নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :