ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গঙ্গাচড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোত্তালেব গ্রেপ্তার

গোলাম রাব্বী:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আব্দুল মোত্তালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে গঙ্গাচড়া থানাপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মোত্তালেব গঙ্গাচড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হিসেবে ব্যাপক পরিচিত ও সক্রিয় নেতা। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার মোস্তফা কামালের ছেলে। গঙ্গাচড়া থানাপাড়ায় বিয়ে করার পর স্ত্রীর কর্মস্থলের কারণে তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন এবং স্থানীয় আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আব্দুল মোত্তালেবসহ একটি মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করে আসছে। জননিরাপত্তার স্বার্থে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, “দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে উস্কানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে আব্দুল মোত্তালেবকে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

গঙ্গাচড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোত্তালেব গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :