ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকঃ ১৪ জন বাংলাদেশিকে ফেরত

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১৪ জন বাংলাদেশিকে আটক করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরিপুর উপজেলার দনগাও বিওপির সীমান্তের ৩৫৬ নং পিলার এর কাছাকাছি বসতপুর স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আকটকৃত ১৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ।

পরে বিজিবি দুপুর ১২টা ২৫ মিনিটে হরিপুর থানায় তাদেরকে হস্তান্তর করেন।

বিজিবি জানায়, গত সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে ওই ১৪ জন বাংলাদেশিকে আটক করে ভারতীয় বিএসএফ। আটক ব্যক্তিরা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

আটক ব্যক্তিরা হলেনবালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া গ্রামের সাকিরের ছেলে মন্টু (৪০), মন্টুর স্ত্রী মোছা. নাজেরা খাতুন (৩৮) ও দুই ছেলে নজরুল (২২) ও নুর আলম (১৯); একই উপজেলার বেউরঝাড়ি গ্রামের রহিমের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), রাজ্জাকের স্ত্রী নাজমিন (২০) ও দুই মেয়ে রূকসার (৩) ও রেহেনা (১), মৃত হাকিম উদ্দিনের ছেলে আসাদুল (৩৫), আসাদুলের মা আছিয়া (৫০), স্ত্রী পারুল (৩২) ও তিন সন্তান আলামিন আলী (১৬), আশা মনি (৯) এবং আরিফ (৫)।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানি পাথ জেলার একটি কারখানায় (পাপস ফ্যাক্টরি) কাজ করতে গিয়েছিলেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, তাদেরকে আটকের পর আমরা হরিপুর থানায় হস্তান্তর করেছি।

হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, নারী-শিশুসহ ১৪জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে পাসপোর্ট আইনে মামলা রুজু করে আটককৃতদের আগামীকাল বুধবার ঠাকুরগাঁও আদালতে পাঠানো হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকঃ ১৪ জন বাংলাদেশিকে ফেরত

আপডেট টাইম : ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :