ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে মন্তব্যে

রংপুরে সেই নুনু কবিরাজ ধর্ষণ মামলায় গ্রেপ্তার!

নাঈম ইসলামঃ

শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে, তা না হলে অসুস্থই থেকে যাবে, এমন ভয়ভীতি দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণ করেন কবিরাজ মিন্টু মিয়া। ওই নারী মামলা করলে আত্মগোপনে যান কবিরাজ। অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মিন্টু মিয়া।

রোববার (১০ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১৩।

র‍্যাব জানায়, রংপুর হাজিরহাট কানপাড়া এলাকার কবিরাজ মিন্টু মাঝেমধ্যে চিকিৎসার জন্য ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন। তিনি দৃষ্টিহীন ওই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে সুস্থ হবেন না বলে ভয় দেখাতে থাকেন।

গত ১ জুলাই দুপুরে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন মিন্টু। ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৮ আগস্ট রংপুর মহানগরীর হাজিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।

র‍্যাব-১৩-এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মামলার পর থেকে মিন্টু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে র‍্যাব-১৩ সদর কোম্পানির একটি দল হাজিরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। মিন্টুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে মন্তব্যে

রংপুরে সেই নুনু কবিরাজ ধর্ষণ মামলায় গ্রেপ্তার!

আপডেট টাইম : ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা প্রতিনিধি :