ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, চেয়ারম্যানের গড়িমসিতে দুর্ভোগে ১০ হাজার মানুষ

আরিফুল ইসলাম জয়ঃ

‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন প্রধান সড়কের ওপর শতবর্ষী একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে রয়েছে প্রায় এক মাস ধরে। ফলে পুরো রাস্তাটি চলাচলের জন্য বন্ধ হয়ে আছে।

গত ৫ জুলাই (২০২৫) রাতের প্রবল বৃষ্টির পর গাছটি মূল সড়কের ওপর পড়ে যায়। সেই থেকে স্থানীয় মইদাম, বাঁশজানি, দক্ষিন বাঁশজানি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বন্ধ রয়েছে যানবাহন চলাচল, বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চলাচলে পড়তে হচ্ছে মারাত্মক সমস্যায়।

প্রথমদিকে ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ সাময়িকভাবে মাঠের ভেতর দিয়ে বিকল্প রাস্তায় চলাচলের সুযোগ করে দেন। কিন্তু টানা বৃষ্টির কারণে সেখানেও কাদা জমে যাওয়ায় বর্তমানে সেটিও অচল হয়ে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য মতে, শতবর্ষী এই বটগাছটি মূলত ঈদগাহ মাঠের জমিতে রোপণ করা হয়েছিল। পরবর্তীতে রাস্তা প্রশস্তকরণের সময় গাছটি রাস্তার খুব কাছাকাছি চলে আসে। অপর পাশে খাল থাকায় রাস্তা দুর্বল হয়ে পড়ে এবং ভারসাম্য হারিয়ে গাছটি মূল সড়কের ওপর পড়ে যায়।

মানুষের দুর্ভোগ কমাতে মাঠ কর্তৃপক্ষ, মইদাম বাইতুল আমান জামে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা মিলে গাছ অপসারণের সিদ্ধান্ত নেন। বিষয়টি জানানো হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুরকে। কিন্তু তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

এরপর এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌসের কাছে লিখিত আবেদন করেন। ইউএনও চেয়ারম্যানকে গাছ অপসারণের নির্দেশ দেন এবং আবেদন কপিও তার কাছে প্রেরণ করেন। তবুও গত এক মাসেও গাছ অপসারণ হয়নি, রাস্তাও হয়নি সচল।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ‎“এত বড় বটগাছ সরানোর মতো সক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই।”

‎অন্যদিকে স্থানীয়দের অভিযোগ— ‎“চেয়ারম্যানের গড়িমসি ও অদক্ষতার কারণেই দীর্ঘদিন ধরে হাজারো মানুষ সড়কবিহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন।”

‎তাদের দাবি, অবিলম্বে গাছটি অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। প্রয়োজন হলে উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা নিয়ে হলেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলছেন— একটি প্রাথমিক স্তরের সমস্যাও যদি এক মাসে সমাধান না হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়৷

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, চেয়ারম্যানের গড়িমসিতে দুর্ভোগে ১০ হাজার মানুষ

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :