ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে মোতালেব হোসেনকে ছুরিকাঘাত, ঘাতক রুবেল পলাতক

আরিফুল ইসলামঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ময়দান ক্যাম্প পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোতালেব হোসেন (৫০)-কে বুকে ছুরি মেরে পালিয়েছে ঘাতক রুবেল মিয়া (২৫)।

শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত মোতালেব হোসেনকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোতালেব হোসেনকে মাথা, বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রুবেল পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া একই এলাকার জামাল উদ্দিনের ছেলে। এলাকাবাসীর বরাতে মিন্টু মিয়া জানান, রুবেল মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে সম্প্রতি একটি সালিশি বৈঠক হয়, যেখানে রুবেলের পিতা নিজেই আহত মোতালেব হোসেনসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। সেই বৈঠকে রুবেলকে শাসন করা হয়।

ধারণা করা হচ্ছে, এই অপমানের প্রতিশোধ নিতেই রুবেল পরিকল্পিতভাবে মোতালেব হোসেনের ওপর হামলা চালায়। ঘটনার দিন একা পেয়ে তার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘাতক রুবেলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা হবে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে মোতালেব হোসেনকে ছুরিকাঘাত, ঘাতক রুবেল পলাতক

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :