ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজনগরে ব্যবসায়ীর ওপর উপজেলা যুবদল নেতার হামলা, আহত ২

আলীম আল মুনিমঃ

রাজনগর বাজারের অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারে মালিক পদ্মকুমার ও ওই দোকানের কর্মচারীদের ওপর হামলা চালিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু। তার এলাপাতারি হামলায় দোকানের কর্মচারী পঙ্কজ দাশসহ (৩০) অপর কর্মচারী আহত হয়েছেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে সাতটার সময়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জলি মিষ্টান্ন ভান্ডারে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মানাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের ৫ নং যুগ্ন আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু। দোকানের শোকেসে রাখা অল্প বুরিন্দায় হবে না জানালে দোকান মালিক আরো বুরিন্দা দিতে পারবেন বলে জানান। এসময় তিনি (কয়ছর উদ্দীন বাবু) দোকনের পিছনের কারখানায় ঢোকেন। এসময় কর্মচারী পঞ্জক দাশ তাকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পঙ্কজকে চড় থাপ্পর দেন। ভিতরে থাকা মিষ্টির কারীগর এগিয়ে গেলে তাকেও মারধর করেন।

দোকানের ভিতরের চিৎকার শুনে দোকান মালিক পদ্ম কুমার চন্দ পাশের দোকানে থাকা রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খানকে আনতে যান। নাহাজ আসারপর দোকানের ভিতরের দরজা খোললে যুবদল নেতা কয়ছর উদ্দীন বাবু তাদের ওপর হামলে পরেন। বাবুর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে এরোপাতারি আঘাত করতে থাকেন এতে দোকান মালিক পদ্ম কুমার চন্দ (৫৫) ও কর্মচারী পঙ্কজ দাশ (৩০) আহত হন। তাদের চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তারা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খান বলেন, সে ভুল করেছে। তার ভাই ও আত্মীয়-স্বজন আমাদের কাছে এসছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি বাজার কমিটি দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বলে এসেছি অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

রাজনগরে ব্যবসায়ীর ওপর উপজেলা যুবদল নেতার হামলা, আহত ২

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
আলীম আল মুনিম, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :