ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এবছরে সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়‘। নানা আয়োজনে দিবসটিকে পালন করে সদরপুর উপজেলা সমবায় বিভাগ।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় সদরপুর উপজেলা সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র রায়ের সভাপতিত্বে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। এরপর সমবায়ীদের নিয়ে একটি মনোজ্ঞ র‍্যালি বের করা হয়।সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে সমবায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সমবায় দিবসের বিশেষ তাৎপর্য ওগুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সদরপুর বিআরডিবির সভাপতি ও সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ব্যাটালিয়ন কর্মকর্তা মর্জিনা খাতুন, কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস রহিমা খাতুন, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, স্বপ্ননীড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কাজী সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসাইন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান শওকতসহ উপজেলার ১২০টি সমবায় সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

সদরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট টাইম : ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :