ফরিদপুরে ‌ সাধারণ জনতার পক্ষে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি  প্রদান কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায়  ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা-ফরিদপুর রুটে পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির  জেলা শাখার আহবায়ক ডাক্তার বায়েজিদ হোসেন সাহেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন  জাতীয় নাগরিক কমিটির ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব বাচ্চু শেখ, সদস্য মারজান, আরিফ, নাজমুল হাসান, মোঃ আরিফুজ্জামান জাকির, এডভোকেট ফারুক ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।  মানববন্ধনে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা পরিবহন ভাড়ার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে একটা স্মারকলিপি প্রদান করা হয়।