রাজশাহীর তানোরে ডাঃ মিজানুর রহমানের উদ্যোগে তিন দিনব্যাপী বিনামূল্য চিকিৎসা ক্যাম্প, রক্ত পরীক্ষা ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়েছে।

 

২৭ অক্টোবর, রোববার, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল।

 

চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তারিক আজিজ, গাইনি বিশেষজ্ঞ ডাঃ জিনিয়া সামস, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মিনারুল ইসলাম, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ আয়াতুল্লা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আতিকুর রহমান এবং গাইনি বিশেষজ্ঞ ডাঃ আরজুমান আরা এলসিম।

 

 

অনুষ্ঠানে উপ-সহকারি কৃষি কর্মকর্তা (এসএএও) আব্দুল হান্নান সরকার ও সহকারী শিক্ষক আব্দুল বারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় দুশতাধিক মানুষকে চিকিৎসা প্রদান করা হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।