“অঙ্গিকার, রুখবো মোরা অনাচার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে শনিবার দুপুর ১২ টায় স্থানীয় বাসস্ট্যান্ডে কেক কাটা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের ভেড়ামারা উপজেলা শাখার সদস্য সচিব দেদারুল হক মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব খালেকুজ্জামান।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আপন। এ সময় গণঅধিকার পরিষদের ভেড়ামারা উপজেলা শাখার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।