বৈষম বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে  বায়তুল আমান বাজারের দোকানদার এবং এলাকাবাসীর উদ্যোগে সারা দেশের বৈষম্যবাদী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ‌ কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদপুর পৌরসভার ‌২৫ নং ওয়ার্ড কাউন্সিলর ‌‌ সৈয়দ ‌ আওয়াল হোসেন তনুর  সভাপতিত্বে ‌ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী  শিক্ষার্থী সিয়াম, সাব্বির, ও  আরাফাত, ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব একে  কিবরিয়া স্বপন , ছাত্রদল নেতা মাফুজ, রেজা, রাকিব স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাদ্দাম হোসেন।অনুষ্ঠান শেষে শহিদের দোয়া পরিচালনা করেন বায়তুল আমান বাজার জামে মসজিদের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আনোয়ার হোসেন।