বরগুনার আমতলীতে  বৃহস্পতিবার দুপুরে  সড়ক পরিবহন আইন ২০১৮ ও  বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের বিচারক তারেক হাসান।
সড়ক পরিবহন আইন ২০১৮ ও  বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারায় ১২ হাজার টাকা জরিমানা ও ১২০ কেজি পলিথিন জব্দ করেন।আমতলী কলেজ রোডের রাখাল ঘরামির ঘর থেকে ১২০ কেজি এ অবৈধ পলিথিণ জব্দ করেন।
আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভ্র্যাম্যমান আদালতের বিচারক তারেক হাসান বলেন, ৭টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা ও ১২ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।  এ অভিযান অব্যাহত থাকবে।