কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোনায়েম মোন্না কে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সভাপতি ও নুরুল হোসেন নয়ন কে সাধারণ সম্পাদক ঘোষণা করে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ এর নেতৃত্বে আজ বুধবার বিকেল সোয়া ৫ টায় ‌ ফরিদপুর শহরের ম্যাটস এর সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত এ আনন্দ মিছিল ও প্রেসক্লাবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  দিদারুল মাহমুদ খান টিটু, মহানগর  যুবদলের সাধারণ  সম্পাদক  শামীম তালুকদার । এ সময় সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তারা আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ‌ আন্দোলন করার আহ্বান জানান। নেতৃবৃন্দ কোটা সংস্কারের দাবিতে  যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের প্রতি একাত্বতা জানিয়ে বলেন- আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে সরকারী চাকুরীতে সমস্ত প্রকার কোটা ব্যবস্থা বাতিল করা হবে।