ফরিদপুর জেলা প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়ন ‌ রেজিস্ট্রেশন নম্বর ২৯৭২ এর উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে ‌।
এ উপলক্ষে ‌আজ বুধবার  সকালে শোভাযাত্রা ‌ ও পরে শহরের  ভাঙ্গারি পট্টিতে ‌ নিজস্ব কার্যালয়  আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী প্রামানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মোঃ আব্দুল আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস  মালিক সমিতির সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বিশ্বাস, প্রেস  শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ শেখ, কার্যকরী সদস্য মুহাম্মদ সুজন শেখ,  সদস্য মোঃ রুমান মন্ডল , মুসা বেপারী এ সময় সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন মালিক শ্রমিকের সম্পর্ক ভালো থাকলে যে কোন প্রতিষ্ঠান ভালো করা সম্ভব। আর প্রতিষ্ঠানের উন্নয়নে সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বক্তারা এই সংগঠনের উন্নয়নে মালিক শ্রমিক সহ সকল স্তরের  কর্মকর্তা কর্মচারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।