ড্যামি নির্বাচন বাতিলসহ   অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠন ও ভোট বর্জনের জন্য ভোটারদের ধন্যবাদ  জ্ঞাপন করার লক্ষ্যে ফরিদপুর জেলা যুবদলের  উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আজ বুধবার বিকেলে  ফরিদপুর শহরের টেপাখোলা বাজার এলাকার স্থানীয়  বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি কেএম জাফর, সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান, প্রচার সম্পাদক আল জাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন ৷
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখান করেছে। নেতৃবৃন্দ ড্যামি নির্বাচন বাতিলসহ সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনে নেতা-কর্মীসহ সকল শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনের আহবান জানান।