ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, তীব্র ঘন কুয়াশার কারনে রাত দেড় ( ১.৩০মিনিট)  ঘটিকা হতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদীতে থাকা মার্কার, বিকনো বাতি ও নদীতে জেগে উঠা চরগুলোর কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কতৃপক্ষ।
১০ জানুয়ারি বুধবার  সকাল সাড়ে ৯ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ধীরে ধীরে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল  ৯ ঘন্টা বন্ধ থাকায় ঘাটে কয়েক শত যানবাহন নদী পারের অপেক্ষায় থাকে।  দুপুর ১টা  পর্ষন্ত  ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার যানবাহনের সারি দেখা যায়।
এ সময় তীব্র শীত ও কুয়াশায় চরম দুর্ভোগের শিকার হন সাধারন যাত্রী, পরিবহন শ্রমিক ও ঘাট সংশ্লিষ্টরা।
যশোর থেকে ছেড়ে আসা ঢাকারগামী বাস  চালক মোজাম্মেল হক  বলেন, তারা কুয়াশার কারনে  রাতে দৌলতদিয়া ঘাটে এসে  আটকা পড়েন। এতে তীব্র শীতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।  বিশেষ করে নারী ও শিশুদের তীব্র শীতে কষ্ট বেশি হয়েছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার  ব্যবস্থাপক ( বানিজ্য) সালাউদ্দিন আহমেদ বলেন, ঘন কুয়াশার কারনে রাত দেড় ঘটিকা হতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে  সকাল সাড়ে ৯ ঘটিকায় সময় ফেরি চলাচল স্বাভাবিক হয়।  নৌরুটে ৭টি বড় ও ৭ টি ছোট মিলিয়ে মোট ১৪টি ফেরি চলাচল করছে।