আগামীকাল ৭ জানুয়ারি সারাদেশে অনুষ্টিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে নোয়াখালী  হাতিয়ায়  কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
আজ শনিবার সকাল ১০ টা থেকে উপজেলা সহকারি রিটানিং অফিসার উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসাদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারি রিটানিং অফিসার সুরাইয়া আক্তার লাকী জানান, এবার হাতিয়া  উপজেলার ৯৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।
এদিকে নির্বাচনের নাশকতাসহ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর টহল অব্যাহত আছে।