আগামীকাল রবিও সোমবার দেশব্যাপী  বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের  সমর্থনে আজ শনিবার  সন্ধ্যা ৭:১৫ মিনিটে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে শহরের  ঢাকা -বরিশাল মহাসড়কের ইউনাইটেড পেট্রোল পাম্পের সামনে থেকে একটি  মশাল মিছিল  শুরু হয়ে স্থানীয়  এলাকা প্রদক্ষিন  করে।
এ সময় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান  প্রমূখ উপস্থিত ছিলেন।