কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৮জনের মধ্যে ১৪জন হাসপাতালে ভর্তি আছে। বাকী ১৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। এডিস মশার আতংকে ভেড়ামারা সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের আঙ্গিনার ঘাস লতা পাতা ঝোড় জঙ্গল কেটে পরিস্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত হয়ে পড়েছে শিক্ষার্থীরা ।

 

দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ এই শ্লোগানে শিক্ষাঙ্গনে সুন্দর ও নির্মল পরিবেশ গড়ছে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম।

 

শিক্ষার্থীরা বিদ্যালয়ে এডিস মশার বংশবিস্তার রোধে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মাঝে মধ্যেই বিদ্যালয় আঙ্গিনায় ঘাস লতা পাতা ঝোড় জঙ্গল কেটে সাবাড় করছে।

 

বৃহস্প্রতিবার ১৪ সেপ্টেম্বর সকালে ভেড়ামারা সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে এমন কার্যক্রম করতে দেখা যায়। এসময় তারা সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন করে।

 

আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন,সহকারী শিক্ষক শরিফুল ইসলাম,গোলাম মোস্তফা।

 

শিক্ষার্থীরা জানান, ছাত্র-ছাত্রীদের ডেঙ্গু জ্বর হচ্ছে। তাই সুন্দর পরিবেশ শিক্ষাঙ্গনের পূর্বশর্ত। আমাদের শ্রেণিকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। আমরা চাই একটি সুন্দর ও নির্মল পরিবেশ। যে পরিবেশে আমরা ভালো ভাবে পড়ালেখা করতে পারবো। এডিস মশা যাতে বাসা বাধতে না পারে। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে নিশ্চিত থাকতে পারবো ডেঙ্গু জ্বর আমাদের হবে না।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মমিনুজ্জামান বিদ্যুৎ বলেন, মান সম্মত শিক্ষার জন্য প্রয়োজন সুষ্ঠু ও নির্মল পরিবেশ। শিক্ষাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। আমাদের দু’একজন পরিচ্ছন্নকর্মী দিয়ে পুরো বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না। তাই দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ এই শ্লোগানে শিক্ষাঙ্গনে সুন্দর ও নির্মল পরিবেশ গড়ছে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত রেখেছে।