ফরিদপুরের  ভাঙ্গা উপজেলাধীন তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে গতকাল মঙ্গলবার  আনুমানিক সকাল ৯ টা থেকে ১২ মধ্যে  যেকোনো সময় গৃহবধূ স্বপ্না বিশ্বাস (২৫),  আত্মহত্যা করেন।
তার স্বামীর নাম  -সজীব বিশ্বাস, সাং-জান্দা, উপজেলা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর তার স্বামীর চৌচালা টিনের ঘরের পূর্ব পাশের কক্ষে কাঠের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।
প্রাথমিকভাবে তার  পরিবার ও এলাকা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৭: টার সময় স্বপ্না বিশ্বাস (২৫) ও তার বড় জ্যা বিথীকা বিশ্বাস (৩০) দুজনের মধ্যে বাড়ির থালা-বাসন পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটি হলে স্বপ্না বিশ্বাসের স্বামী স্বপ্না বিশ্বাস কে শাসন করলে অভিমানে আত্মহত্যা করে।
উক্ত বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।