ফরিদপুরের আলফাডাঙ্গায় মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম সুপারভিশন ও মনিটরিংয়ের লক্ষে পরিদর্শন করেছেন কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের ডেপুটি প্রোগাম ম্যানেজার ডা.বিথী মজুমদার।

শনিবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ও টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ডা.বিথী মজুমদার কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপ, সামাজিক মানচিত্র, স্বাস্থ্য সেবাদানকারীদের তথ্য, কমিউনিটি ক্লিনিকের ওষুধ, বাৎসরিক স্বাস্থ্য সেবা, প্রাথমিক সকল রোগের চিকিৎসাসহ ক্লিনিকের সকল কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় সাধারণ রোগী, গর্ভবতী ও নবজাতক খাতাসহ কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন রুপ পরিদর্শন করেন। এছাড়াও ক্লিনিকের স্বাস্থ্যসেবা, পরিস্কার পরিচ্ছনতা ও নতুন ধরনের বিভিন্ন কার্যক্রমের প্রতি দায়িত্বশীল হওয়ার আহব্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মেডিকেল টেকনোলজিস দিলীপ কুমার বিশ্বাস,স্বাস্থ্য পরিদর্শন নাজমা বেগম, শেখ মোহম্মদ সোহেল ও স্বাস্থ্য সহকারী হোসেন আরা প্রমুখ।

এ বিষয়ে ডা.বিথী মজুমদার বলেন, জনগণের দৌঁড়গোড়ায় স্বাস্থ্য সেবার মান পৌঁছে দিতে বর্তমান সরকার দদ্ধপরিকর। গরীর অসহায় মানুষ চিকিৎসা সেবা পায়, সে লক্ষে গ্রামীণ জনপদে স্বাস্থ্য সেবার মান বাড়াতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সর্ব মহলে প্রশংসনীয় এইসেবা পর্যায়ক্রমে আরও বেগবান হবে।