ফরিদপুরের ভাংগা উপজেলাধীন আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে দলাদলি ও জমি জমা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
জানা গেছে গতকাল শনিবার তারিখে বিকাল আনুমানিক পাঁচটায় বাবলু মাতুব্বর (৫৫), পিতা মৃত- সত্তার মাতব্বর ,কাউসার মাতুব্বর (৬০) পিতা মৃত- ইউসুফ মাতুব্বর গ্রুপের সঙ্গে আইয়ুব মাতুব্বর (৬০),পিতা- মৃত গফুর মাতব্বর, জলিল মাতুব্বর (৭০), পিতা- মৃত হাজী আরব মাতুব্বর সর্বসাং ছোট খারদিয়া, থানা-ভাঙ্গা জেলাঃ ফরিদপুর গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা দাওয়া ইট- পাটকেল মারামারি সংঘটিত হয়।
উক্ত মারামারিতে আইয়ুব মাতুব্বর গ্রুপের- ক) আলমগীর মাতুব্বর(৬২) পিতা মৃত হাজী লাল মিয়া, খ).নুরু মোল্লা (৫৫) পিতা লাল মোল্লা, গ) আক্কাজ মোল্লা পিতাঃ গেদা মোল্লা ঘ) কেফায়েত মোল্লা (১৮) পিতা রফিক মোল্লা ঙ)কাউসার মাতুব্বর (৪০) পিতা আউয়াল মাতুব্বর, সর্বসাং ছোট খারদিয়া থানাঃ ভাঙ্গা জেলাঃ ফরিদপুর ৭/৮ আহত হয়।
অপরপক্ষে বাবলু মাতুব্বর গ্রুপের সাব্বির মাতুব্বর (২২) পিতাঃ সরোয়ার মাতুব্বর সাং ছোট খারদিয়া থানাঃ ভাঙ্গা জেলাঃ ফরিদপুর আহত হন।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হইলে উন্নত চিকিৎসার জন্য নুরু মোল্লা (৫৫),পিতা- লাল মোল্লা, কেফায়েত মোল্লা (১৮) পিতা রফিক মোল্লাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।
উল্লেখ্য যে,ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত আহতদের মধো আলমগীর মাতুব্বর (৬২), পিতা- মৃত হাজী লাল মিয়া আজ রবিবার সকাল ০৭.০০ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।