ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার হতে শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার শুরুতে উপজেলার কৃষকদের নিয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিটন ঢালী। শনিবার বিকেলে এ মেলা সমাপ্ত হবে।
উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক, সহকারী কমিশনার(ভূমি) এস.এম. রাসেল ইসলাম নুর, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়াম্যান ফরিদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও আদর্শ কৃষক শেখ বায়োজিদ প্রমুখ।

মেলা উপলক্ষে কৃষকদের মাষে কৃষি উপকরন বিতরন করা হয়।