বাংলাদেশ আওয়ামী লীগ  ফরিদপুর পৌরসভার ১৮, ১৯,২২,২৩ ও ২৪ নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সোমবার  বিকেল সাড়ে পাঁচটায়   ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগ ও সংগঠনের আহবায়ক মনিরুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে শহরের টেপাখোলায় কোহিনূর লাইব্রেরী মিলনায়তনে এক প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক  মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ   বদিউজ্জামান, ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হায়দার মোল্লা ১৮ নং ওয়ার্ড ২৩ নং ওয়ার্ড কাউন্সিলার ইকবাল আহমেদ ফয়সাল , ১৮ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি মিন্টু হাজরা। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রস্তুতি সভায় সাংগঠনিক  বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা   বলেন  ফরিদপুর জেলা ও পৌর আওয়ামী লীগের কতিপয় নেতা  অনুষ্ঠিতব্য  সম্মেলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যে কোন মূল্যে সম্মেলনকে সফল করা হবে।সভায় আগামী ১১ মে ২০২৩ তারিখ  বিকেল চারটায়  ফরিদপুর শহরস্থ  সরকারি ইয়াছিন কলেজ প্রাঙ্গনে  ফরিদপুর  পৌর আওয়ামী লীগের ১৮,১৯,২২ ২৩ ও ২৪ নং ওয়ার্ড শাখার  দ্বি-বার্ষিক সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা যায়।