মহান মে দিবস উপলক্ষে ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ জুয়েল ভাণ্ডারী এর  সভাপতিত্বে আজ সোমবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক  ডাঃ বায়েজিদ আহমেদ শাহেদ,সাধারণ সম্পাদক জনাব মোঃ শেখ বাচ্চু, শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব  আবির হোসেন, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক  ফরহাদ হোসেন সহ অন্যান্যরা।
সভায়  নেতৃবৃন্দ  রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে শ্রমিকদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ার দাবি জানান। এছাড়াও  তারা জাতীয় মজুরি কমিশন গঠন, নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, রাষ্ট্রের পক্ষ হতে শ্রমিকদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও আবাসন ব্যাবস্থা নিশ্চৎ করার দাবি জানান।