ঝালকাঠির নলছিটিতে দক্ষিন বঙ্গের স্বনামধন্য ব্যাবসায়িক প্রতিষ্ঠান এম খান গ্রুপের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ রমজান উপজেলার মল্লিকপুরে অবস্থিত এম খান ট্রেডিং সেন্টারে এ আয়োজন করা হয়। ইফতার ও দোয়ায় বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন এম খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ খান, এম খান গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার রাফসান খান রাফি, ব্যবসায়ী মোস্তাক খান, মহিদুল চুন্নু, নাসির খান প্রমুখ।
দোয়া মোনাজাতে এম খান গ্রুপ ও জাতির কল্যান কামনা করে সর্বশক্তিমান আল্লাহতায়ালার দরবারে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন পুরানবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল কুদ্দুস ।