কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের সহযোগিতায় ও গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৩টি বিদ্যালয়ের মাঝে ৩০টি কম্পিউটার সমৃদ্ধ আইসিটি ল্যাব ও ১৮ শত শিক্ষার্থীকে ১টি স্কুল ব্যাগ, ১টি ছাতা, ১টি খাতা ও কলম তুলে দেওয়া হয়।
বিদ্যালয় গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে এবং শিক্ষার্থীদের আইসিটি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি পরিনত করার লক্ষে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের কার্যক্রম চলমান থাকবে। গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মাঈনউদ্দিন মইনুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,

ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালালউদ্দিন, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, গুড নেইবারস বাংলাদেশ এর পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আনন্দ কুমার দাস, এডমিন বিভাগের প্রধান যোষেফ ডায়েস, হেড অব ইস্টার্ন এরিয়া রিমো রনি হালদার, কেইসি, সিএসআর, আইসিটি প্রজেক্ট এর প্রতিনিধি ফিরোজ মৃধা, আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহাউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় এক্সপ্রেসওয়ে সিস্টেমের কর্তৃপক্ষ। কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন বাংলাদেশে প্রথম এন-৮ এক্সপ্রেসওয়ে নির্মানকারী সংস্থা। গুড নেইবারস বাংলাদেশে জিএনবি ১৯৯৬ সালে থেকে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, আয়বৃদ্ধিমুলক কার্যক্রমের জন্য ১৩ টি জেলায় ১৭টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং ৩টি নির্দিষ্ট প্রোগ্রাম সহ প্রকল্প পরিচালনা করছে।