স্কাউটিং করব স্মার্ট বাংলাদেশ গরব। এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে  আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল শনিবার বিকেল চারটায় ফরিদপুর উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটের উপ পরিচালক  শামিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ লিটন আলী।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন ঈশান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম ইউসুফ আলী, সারদা সুন্দরী বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী কমিশনার সাংবাদিক আলিমুজ্জামান রনী, ভাঙ্গা উপজেলা এর সাধারণ সম্পাদক হায়দার হোসেন, সালথা উপজেলা সাধারণ সম্পাদক খায়রুল আলম, তালুকদার আনিসুল ইসলাম, রোভার সম্পাদক  নির্বাহী সদস্য শেখ মোঃ শাজাহান, নির্বাহী সদস্য তরুণ সরকার, ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক স্কাউটের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার মাহমুদ আলম সিদ্দিকী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর মণ্ডল। অনুষ্ঠানে পরবর্তী পর্বে দেশ ও মানুষের  কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।