প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন এবং সালথা উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিং করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে এ ব্রিফিং করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবীদ জীবাংশু দাস, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের হুসাইন, সাধারন সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজসহ সালথার কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, আগামিকাল ২২ মার্চ ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় (ক) তালিকাভুক্ত ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। একই সাথে ৭ জেলার সাথে ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
১৫৯ টি উপজেলার মধ্যে আগামীকাল সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে। সালথা উপজেলায় এ প্রকল্পের আওতা সর্বমোট ৬৩৩ টি গৃহ নির্মাণপূর্বক হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকৃত গৃহের পাশাপাশি সুপেয়পানির জন্য নলকূপে, বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা করা হয়েছে।
তাছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক উপকারভোগীদের চাহিদা অনুযায়ী পেশা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আজিজুর রহমান সালথা ফরিদপুর ০১৭০৩৫৪৬৫৬১ ২১ মার্চ ২০২৩ইং