ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে ১৩০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আজ সকাল ৮ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ রবিউল ইসলাম, পিতা- শহিদ মোল্লা, তার বসতবাড়ী হতে ১৩০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে এবং তার বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।