মৌলভীবাজারের রাজনগরে ডিপ্লোমা ইন কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স সম্পন্ন প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান   অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে তারাপাশা ডিজিটাল পোস্ট অফিস কম্পিউটার ট্রেনিং সেন্টারের  আয়োজনে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আতাউর রহমান।
প্রশিক্ষক মকবুল হোসের সঞ্চালনায় বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কামারচাক ইউনিয়ন  আওয়ামীলীগের সাবেক সভাপতি  আব্দুল মনাফ,তারাপাশা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান মুকিছ,সাংবাদিক আলীম আল মুনিম, ইউপি সদস্য সোহেল আহমদ,  ছাত্রনেতা সিরাজ আহমদ প্রমূখ।